Friday, January 6, 2012

জোকস নং ৪৫৫


উপায়ান্তর না দেখে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলো আমেরিকান স্পাই। গেল সে কেজিবি অফিসের এক নম্বর কক্ষে।
 বললো:- আমি এসেছি অকপটে নিজের দোষ স্বীকার করতে!
 - অকপট স্বীকারোক্তি ১৩৮ নম্বর ঘরে।
 ১৩৮ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে গোয়েন্দা হিসেবে পাঠানো হয়েছিল সোভিয়েত ইউনিয়নে।
 - গোয়েন্দা বিষয়ে কথা থাকলে যান ২২৭ নম্বর ঘরে।
 ২২৭ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে এদেশে পাঠানো হয়েছিল স্পাই হিসেবে।
 - কিসে চড়ে এসেছিলেন?
 - জাহাজে।
 - জলভাগ ডিল করে ৩৬৮ নম্বর ঘর।
 ৩৬৮ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে এদেশে পাঠানো হয়েছিল জাহাজে করে।
 - সাধারণ জাহাজ নাকি ডুবো জাহাজ?
 - ডুবোজাহাজ।
 - ডুবোজাহাজ বিষয়ক কথাবার্তা ৭৯৪ নং ঘরে।
 ৭৯৪ নং কক্ষে গিয়ে বললো:
 - আমাকে ডুবো জাহাজে করে পাঠানো হয়েছিল এদেশে।
 - সরাসরি বলুন, আপনাকে কোনো দায়িত্ব দেয়া হয়েছিল নাকি দেয়া হয়নি এখনও?
 - হ্যাঁ আমাকে একটি বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।
 - তাহলে আর খামোখা জ্বালাতন করছেন কেন সবাইকে? দায়িত্ব দেয়া হয়েছে পালন করুন।

0 comments:

Post a Comment